মেসিকাণ্ডে কোণঠাসা অরূপ, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে পুলিশি নোটিস!
June 13, 2026
মেসিকাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অস্বস্তি আরও বৃদ্ধি পেয়েছে। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর বিধাননগর দক্ষিণ থানা তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে তৃতীয়বারের মতো নোটিস পাঠিয়েছে। এই নোটিসে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন মন্ত্রীকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেলেও, তদন্তে অসহযোগিতা ও বারবার হাজিরা এড়ানোর কারণে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন অরূপ বিশ্বাস। শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন যে, পুলিশ ডাকলে নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে এবং এই তদন্ত প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না। আদালতের এই নির্দেশ আসার পরই পুলিশ তৎপর হয়ে নতুন এই নোটিস পাঠাল।