সুশান্ত মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবীর!

কেএমডিএ (KMDA)-র জমি দখল ও হকারদের দোকান পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার সুশান্ত ঘোষকে ২৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বুধবার পুরী থেকে লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

আদালতে সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল অভিযোগ করেন, সুশান্ত অন্তত ৯৫০ জনের কাছ থেকে বেআইনিভাবে মোটা অঙ্কের টাকা তুলে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। এছাড়া কসবা এলাকায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার, গুলশন কলোনি তৈরি এবং এলাকায় প্রভাব বিস্তারের মতো গুরুতর অভিযোগ তুলে সুশান্তর কর্মকাণ্ডের নেপথ্যে থাকা ঘটনার তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। অন্যদিকে, অভিযুক্তের আইনজীবীরা তোলাবাজির অভিযোগ অস্বীকার করে জামিনের আবেদন জানান এবং পুলিশ সুনির্দিষ্ট নথি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *