সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড, ঐতিহাসিক এক ভুল সংশোধন!
কলকাতার পার্ক সার্কাস এলাকার সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি রোড’ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১৯৪৬ সালের দাঙ্গার সময় প্রতিরোধ গড়ে তোলা গোপাল মুখোপাধ্যায়ের (গোপাল পাঁঠা) সম্মানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোপাল মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যরা।
১৯৩২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার হাসান সোরাবর্দির নামে ওই রাস্তার নামকরণ করা হয়েছিল। তবে ১৯৪৬ সালের ১৬ আগস্টের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর নেপথ্যে হোসেন শহিদ সোরাবর্দির ভূমিকার ইতিহাসকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতে, এই নামকরণের মাধ্যমে একটি ‘ঐতিহাসিক ভুল’ শোধরানো হচ্ছে। অন্যদিকে, গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায় জানান, তাঁর দাদুর সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরুপ এই নতুন নামকরণ বাংলার ইতিহাসে তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে।