সরকারি প্রকল্পে আধার বাধ্যতামূলক নয়, ভোটার কার্ডেই কি মিলবে টাকা? – বর্তমান বাংলা

সরকারি প্রকল্পে আধার বাধ্যতামূলক নয়, ভোটার কার্ডেই কি মিলবে টাকা? – বর্তমান বাংলা

সরকারি প্রকল্পের সুবিধা হস্তান্তরে আধারের বিকল্প ভাবছে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে সরাসরি পৌঁছে দিতে আধার কার্ডের ওপর নির্ভরশীলতা কমানোর ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। আধারের পরিবর্তে ভোটার কার্ডের EPIC নম্বর এবং বায়োমেট্রিক তথ্য ব্যবহারের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, আধার কার্ড তৈরির প্রক্রিয়া সহজলভ্য হওয়ায় উপভোক্তাদের প্রকৃত পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে নতুন ও আরও শক্তিশালী ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাঁর মতে, ভবিষ্যতে সরাসরি সুবিধা হস্তান্তরের (DBT) ক্ষেত্রে আধার কার্ডের বদলে ভোটার কার্ড এবং বায়োমেট্রিক যাচাইকরণকে মূল ভিত্তি হিসেবে গণ্য করা হতে পারে।

বর্তমানে পিএম-কিসান, গ্রামীণ আবাস যোজনা, ১০০ দিনের কাজ এবং সামাজিক সুরক্ষা পেনশনের মতো একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক রয়েছে। মন্ত্রীর এই মন্তব্যের পর সংশ্লিষ্ট মহলে শোরগোল পড়ে গেলেও, ঠিক কোন কোন প্রকল্পে এই পরিবর্তন কার্যকর হবে বা কবে থেকে এই নতুন নিয়ম চালু হতে পারে, সে বিষয়ে সরকারিভাবে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা করা হয়নি।

তবে মন্ত্রীর এই বক্তব্য সরকারি আর্থিক সহায়তা প্রদানের বিদ্যমান নিয়মে ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *