সমাজমাধ্যমে পোস্ট ঘিরে বিতর্ক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ভবানীপুর থানার

সমাজমাধ্যমে পোস্ট ঘিরে বিতর্ক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ভবানীপুর থানার

সমাজমাধ্যমে করা একটি পোস্টের জেরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ভবানীপুর থানা। গত ২ মে এক্স হ্যান্ডেলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে একটি পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই পোস্টের প্রেক্ষিতেই তাঁকে শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ মে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

অভিযোগকারী অর্ণবকান্তি দাসের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে মুখ্য নির্বাচন কমিশনারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে কটাক্ষ করেছেন। অভিযোগকারীর মতে, এই ধরনের মন্তব্য ঘৃণা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

উল্লেখ্য, এই মামলার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে সেই মামলায় তাঁকে আগামী ২০ নভেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। শুক্রবার সেই সংক্রান্ত নোটিস দিতে তাঁর বাড়িতে গিয়েছিল পুলিশ। সব মিলিয়ে আইনি জটিলতার মুখে পড়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *