শেয়ারবাজারের অস্থিরতায় কোন ১০ স্টকে হবে বাম্পার ইনকাম?
বৃহস্পতিবার ভারতের শেয়ারবাজারে চরম অস্থিরতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। সকালের দিকে গ্রিন জোনে লেনদেন শুরু হলেও মুহূর্তের মধ্যেই সূচক রেড জোনে চলে আসে। তবে অস্থিরতার মধ্যেও বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৭৭,০০০ পয়েন্ট এবং নিফটি ২৪,০০০ পয়েন্টের উপরে অবস্থান বজায় রেখেছে। সেনসেক্স ৭৭,১৫৫ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ৭৭,২৮১ পয়েন্ট পর্যন্ত উঠলেও পুনরায় নেমে ৭৭,০৪৪ পয়েন্টে চলে আসে। একইভাবে নিফটি ২৪,০৭৩ পয়েন্টে খুলে দিনভর উভয় জোনের মধ্যে ওঠানামা করে।
আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের প্রভাব পড়েছে বিশ্ববাজারে, যা ভারতীয় বাজারে এই অস্থিরতার সৃষ্টি করেছে। তবে ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি স্বাক্ষরের ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। এই পরিস্থিতির মধ্যেও লার্জক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপের ১০টি স্টক ভালো ফল করেছে। লার্জক্যাপে ট্রেন্ট, বিইএল ও এইচডিএফসি ব্যাঙ্ক এবং মিডক্যাপে নায়ক ও ইয়েস ব্যাঙ্ক মুনাফা দিয়েছে। এছাড়া স্মলক্যাপে কার্বোরুনিফ ৭ শতাংশসহ রেডিংটন, অ্যাবরেল, ওক ফার্মা ও এইচএসএলএল-এর মতো স্টকগুলো ঊর্ধ্বমুখী রয়েছে।