লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, বিচ্ছিন্ন সিকিম ও ডুয়ার্স!

পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে ভয়াবহ ধস নেমেছে। বৃহস্পতিবার ভোরে সেবক কালীমন্দির ও করোনেশন সেতুর মাঝে বাঘপুল সংলগ্ন এলাকায় পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর রাস্তায় এসে পড়ে। এর ফলে সিকিম, কালিম্পং এবং ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং প্রধান এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

পরিস্থিতি মোকাবিলায় দার্জিলিং ও কালিম্পং জেলা পুলিশ যানবাহন চলাচলের জন্য রুট পরিবর্তনের নির্দেশ দিয়েছে। কালিম্পং ও সিকিম থেকে শিলিগুড়িগামী সমস্ত গাড়িকে করনেশন ব্রিজ থেকে গজলডোবার রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, যানজট এড়াতে সিকিম বা কালিম্পং থেকে রংপো হয়ে আসা গাড়িগুলোকে মনসং, লাভা, গরুবাথান, ওদলাবাড়ি এবং গজলডোবা রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রাস্তা মেরামতের কাজ চললেও নতুন করে ধস নামার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *