রেড রোডে মোদীর ৪৫ মিনিটের যোগাসন, অপেক্ষায় গিনেস রেকর্ড!

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে আয়োজিত মূল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ৩০ হাজার মানুষ একসঙ্গে ৪৫ মিনিট যোগাসন করবেন। কলকাতা পুরসভার ব্যবস্থাপনায় আয়োজিত এই মেগা কর্মসূচিটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। রেড রোডের পাশাপাশি শহরের বিভিন্ন বোরোর পার্ক, খেলার মাঠ, মোহর কুঞ্জ, রবীন্দ্র সরোবর এবং গঙ্গার পাড়েও বিশেষ যোগাভ্যাসের ব্যবস্থা করা হয়েছে।

‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’—এই শিরোনামে আয়োজিত এবারের যোগ দিবসের প্রস্তুতি হিসেবে গত ৭ জুন থেকে রাজ্যজুড়ে যোগা কার্নিভাল চলছে। এর অংশ হিসেবে আগামী ১৯ জুন ‘দৌড় সে ধ্যান’ কর্মসূচি এবং ২০ জুন হুগলি নদীর তীরে ড্রোন কার্নিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া, ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাওড়া ব্রিজের ওপর ‘গঙ্গা যোগা করিডর’ থিমে এক বিশেষ যোগাসন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *