রাহুলই শেষ কথা! মোদী সাম্রাজ্যের পতন শুরু!

মহিলা সংরক্ষণ বিল বাতিল, মোদী সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয় রাউত

প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে সংসদে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল বাতিল হওয়ার ঘটনায় জাতীয় রাজনীতি উত্তপ্ত। এই পরিস্থিতিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। তিনি এই ঘটনাকে বিরোধী শিবিরের ঐক্য এবং রাহুল গান্ধীর নেতৃত্বের বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এই বিল বাতিলের মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষা পেয়েছে।

রাউত অভিযোগ করেছেন, মহিলা সংরক্ষণের আড়ালে বিজেপি একটি গভীর রাজনৈতিক চক্রান্তের পরিকল্পনা করেছিল। তাঁর দাবি, আসন পুনর্নির্ধারণের মাধ্যমে নিজেদের অনুকূলে ভোটারদের টেনে আনা এবং দক্ষিণের রাজ্যগুলোকে দুর্বল করে উত্তর ভারতের নির্দিষ্ট কিছু রাজ্যের মাধ্যমে দেশের রাজনীতি শাসন করার লক্ষ্য ছিল মোদী সরকারের। তবে সংসদে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় সংবিধানের প্রকৃত শক্তির জয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী মোদীর পদের স্থায়িত্ব নিয়ে কটাক্ষ করে রাউত বলেন, বর্তমান সরকার মাত্র ১৬ জন সাংসদের সংখ্যাগরিষ্ঠতার ওপর টিকে আছে। রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা যে রাজনৈতিক কৌশল নিয়েছে, তাতে এই ১৬ জন সাংসদকে হারানো সময়ের অপেক্ষা মাত্র। তিনি হুঁশিয়ারি দেন যে, এই সামান্য সমর্থনটুকু হারিয়ে গেলে বর্তমান সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। রাজনৈতিক টানাপোড়েনের পাশাপাশি রাউত স্থানীয় মাতৃভাষার গুরুত্ব নিয়ে সরব হয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি রাজ্যে সেখানকার স্থানীয় ভাষাকে প্রাধান্য দেওয়া এবং তা বাধ্যতামূলক করা উচিত। মহারাষ্ট্রের ক্ষেত্রে মারাঠি ভাষার উদাহরণ টেনে তিনি জানান, শিক্ষার ক্ষেত্র থেকে কর্মসংস্থান—সব জায়গাতেই নিজের ভাষার মর্যাদা রক্ষা করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *