রাম মন্দিরে অনুদানের টাকা চুরি! পদত্যাগ করলেন চম্পত রাই ও অনিল মিশ্রা?

অযোধ্যার রাম মন্দির চত্বরে ভক্তদের দেওয়া অনুদান চুরির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। এই কেলেঙ্কারির ঘটনায় নাম জড়িয়ে পড়ায় ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সচিব চম্পত রাই এবং ট্রাস্টের অন্যতম সদস্য অনিল মিশ্রা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন।

দীর্ঘদিন ধরে রাম মন্দিরের অনুদান তহবিলে জালিয়াতি ও চুরির অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) গঠন করা হয়েছিল। বৃহস্পতিবার তদন্তকারী দলের রিপোর্টের ভিত্তিতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে চম্পত রাইয়ের ঘনিষ্ঠ সহযোগীরাও রয়েছেন। এই গ্রেপ্তারির পর চাপের মুখে পড়ে চম্পত রাই ও অনিল মিশ্রা পদত্যাগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *