রাজ্যে আসছে অভিন্ন দেওয়ানি বিধি, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর!

নির্বাচনী ইস্তাহারে করা প্রতিশ্রুতি অনুযায়ী, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ‘ইউনিফর্ম সিভিল কোড’ (ইউসিসি) কার্যকর করার উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই রাজ্যের বিধানসভায় এই বিল পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরাখণ্ড, গুজরাত এবং আসামের পর পশ্চিমবঙ্গ হবে চতুর্থ বিজেপি-শাসিত রাজ্য, যেখানে এই আইন কার্যকর হতে চলেছে।

অভিন্ন দেওয়ানি বিধির মূল লক্ষ্য হলো বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং সম্পত্তির অধিকারের মতো বিষয়গুলিতে ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের পরিবর্তে সকল নাগরিকের জন্য একটি অভিন্ন ও সমান আইন বলবৎ করা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ড প্রথম এই আইন পাশ করেছিল। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২০৮টি আসন জয় করে ক্ষমতায় আসার পর বিজেপির ‘সংকল্প পত্রে’ থাকা এই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ৮০।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *