রথের আগেই সুখবর, পুরী থেকে কলকাতা ছুটবে সরকারি এসি বাস!
June 20, 2026
আসন্ন রথযাত্রার প্রাক্কালে পর্যটক ও সাধারণ যাত্রীদের সুবিধার্থে কলকাতা থেকে ওড়িশার পুরী পর্যন্ত সরাসরি সরকারি এসি বাস পরিষেবা চালু করেছে রাজ্য পরিবহণ দফতর। ডব্লিউবিটিসি (WBTC)-র এই নতুন বিলাসবহুল বাস পরিষেবা চালু হওয়ার ফলে দুই রাজ্যের মধ্যে যাতায়াত আরও আরামদায়ক ও সহজলভ্য হয়ে উঠল।
সরকারি পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর অংশ হিসেবে বকেয়া জ্বালানি বিল মিটিয়ে রাস্তায় সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করা হয়েছে। এর পাশাপাশি আগামী দিনে ব্যারাকপুর-ধর্মতলা, কাঁচরাপাড়া-ব্যারাকপুর এবং কল্যাণী এইমস-ব্যারাকপুর রুটেও নতুন সরকারি বাস পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে পরিবহণ দফতর।