যোগ দিবসে মোদির আগমন, ভোর চারটে থেকেই ছুটবে বিশেষ মেট্রো!

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই হাইপ্রোফাইল সফর ও যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসা হাজার হাজার মানুষের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষ এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। রবিবার সাধারণত বেলা করে পরিষেবা শুরু হলেও, যোগ দিবস উপলক্ষে এদিন ভোর ৪টে থেকেই শহরের বুকে মেট্রো পরিষেবা চালু থাকবে।

মেট্রো রেলের ঘোষণা অনুযায়ী, বিশেষ এই দিনে ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা ও সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে রেকর্ড ২১৪টি ট্রেন চলবে এবং ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান থেকে ভোর ৪টে ও ৪টে ২ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে এবং সকাল ৯টা পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট অন্তর মোট ১৭৩টি ট্রেন চালানো হবে। এছাড়া ইয়েলো লাইনে ভোর ৪টে ১৮ মিনিট থেকে বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়ে সারাদিনে মোট ১১২টি ট্রেন চলবে। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে এই বিশেষ পরিষেবা থাকছে না এবং সব লাইনেই শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *