যানজটের কবলে পর্যটন মন্ত্রী, গাড়ি ছেড়ে হাঁটলেন শঙ্কর ঘোষ!

শিলিগুড়িতে তীব্র যানজটের কবলে পড়ে নিজের কনভয় থেকে নেমে হেঁটে মহকুমা শাসকের (এসডিও) দফতরে পৌঁছালেন রাজ্যের নবনিযুক্ত পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বুধবার রামকৃষ্ণ বেদান্ত আশ্রম থেকে এসডিও দফতরে যাওয়ার পথে মন্ত্রীর গাড়ি মাঝরাস্তায় যানজটে আটকে যায়। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘক্ষণ অপেক্ষা না করে তিনি গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন এবং এভাবেই নিজের গন্তব্যে পৌঁছান। মন্ত্রীর এই তৎপরতা দেখে অবাক হয়ে যান পথচলতি সাধারণ মানুষ।

দায়িত্ব গ্রহণের পর নিজের কাজের অগ্রাধিকার প্রসঙ্গে শঙ্কর ঘোষ জানান, বাংলার পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, দেশের পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গকে একটি উজ্জ্বল গন্তব্য হিসেবে তুলে ধরাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য। মন্ত্রীর এই পদক্ষেপ এখন শিলিগুড়ির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *