বারবার ছুটির আবেদন বাতিল, অফিসের শৌচাগারেই প্রাণ গেল তরুণী কর্মীর!

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের রোজব্য়াংকে অবস্থিত ‘কারট্র্যাক’ নামক প্রতিষ্ঠানে কর্মরত ২৯ বছর বয়সি তরুণী গসিনা ধলাধলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। কল সেন্টার এজেন্ট হিসেবে কর্মরত এই তরুণী গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ বারবার তাঁর ছুটির আবেদন বাতিল করায় তিনি কর্মস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতা নিয়ে বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে কাজে আসতে বাধ্য করা হয়, যা বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মৃতার পরিবার ও সহকর্মীদের অভিযোগ, অসুস্থ গসিনা দুবার অসুস্থতাজনিত ছুটির আবেদন করলেও ম্যানেজার তা নাকচ করে দেন। ঘটনার দিনও অফিসে বসা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করে কর্তৃপক্ষ অ্যাম্বুল্যান্সের খরচ ও হাসপাতালের বিল নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে অফিসের শৌচাগারেই তাঁর মৃত্যু হয়। যদিও ‘কারট্র্যাক’ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছে এবং ডিরেক্টর লরেন হিউম্যান দাবি করেছেন যে, জরুরি চিকিৎসা সহায়তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই ঘটনার জেরে বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা ও অমানবিক কাজের পরিবেশ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *