যাদবপুরের দেওয়ালে মার্ক্সের স্লোগান মুছে ফের রাজনৈতিক উত্তেজনা! – বর্তমান বাংলা
বর্তমান ডেস্কঃ
September 3, 202611:33 am
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি সাদা চুনকামের ওপরে লেখা কার্ল মার্ক্সের স্লোগানগুলি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার সকালে ক্যাম্পাসে এসে পঠনপাঠন ও রাজনৈতিক মহলের একাংশ দেখতে পান যে, আগের মতো ফের স্লোগানের ওপর চুনকাম করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের অন্ধকারে এই দেওয়াল মোছার কাজ চালানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই স্লোগান মুছে ফেলার সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই।
এর আগে গত ২৮ আগস্ট যাদবপুরের দেওয়ালে একটি নতুন গ্রাফিতি আঁকা হয়, যা পরের দিনই চুনকাম করে ঢেকে দেওয়া হয়েছিল। এরপর ৩০ আগস্ট ওই একই দেওয়ালে কার্ল মার্ক্সের স্লোগান লেখা হলেও আজ তা ফের মুছে ফেলা হলো। সম্প্রতি এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত রয়েছে এই চুরান্ত রাজনৈতিক আবহ। বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের দেওয়াললিখন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যার জেরে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে রাজনৈতিক চাপানউতোর আরও বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে।