অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রহস্যময় যোগ, মমতার পাড়ায় সিআইডি হানা!

নির্বাচনী প্রচার চলাকালীন ডিজে হুমকি মামলার তদন্তে এবার সিআইডি অভিষেকের পিসতুতো বোন তথা তৃণমূল সাংসদের সোশ্যাল মিডিয়া প্রচারের দায়িত্বে থাকা অদিতি গায়েনের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের আবাসনের কাছে অবস্থিত অদিতি গায়েনের বাড়িতে ৮-১০ জনের একটি বিশেষ সিআইডি দল হানা দেয়। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা।

তদন্তকারী সূত্রে জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনলাইন প্রচার ও সোশ্যাল মিডিয়া পেজ পরিচালনার দায়িত্বে থাকা অদিতি গায়েনকে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। বিতর্কিত ডিজে মন্তব্য সংক্রান্ত কোনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার বা আপলোড করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখাই ছিল এই জিজ্ঞাসাবাদের মূল উদ্দেশ্য। অন্যদিকে, নির্বাচনের সময়ের এই বিষয় নিয়ে এত দিন পর আচমকা এই পদক্ষেপ নেওয়ায় তৃণমূলের আইটি সেলের ইনচার্জ উপাসনা চৌধুরী এই অভিযানের সময়কাল নিয়ে আপত্তি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *