মোদি সরকারের ডিলিমিটেশন বিলের ভবিষ্যৎ কি, সমর্থন জানাবে ডিএমকে!

কেন্দ্রের প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারক বা ডিলিমিটেশন বিল ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিলটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে না আনা হলেও, লোকসভায় এটি পাস করানোর জন্য এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে-র ২২ জন সাংসদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ডিএমকে প্রকাশ্যে এই বিলের বিরোধিতার সুর বজায় রেখেছে, তবে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে দলটি বিলটির পক্ষে সায় দিতে পারে।

দলের অন্দরের খবর অনুযায়ী, বিলটি সমর্থন করার বিনিময়ে ডিএমকে কেন্দ্রের কাছে মূলত তিনটি দাবি পেশ করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে প্রতিটি রাজ্যে একযোগে ৫০ শতাংশ আসন বৃদ্ধি করা এবং কোন রাজ্যে ঠিক কতটি আসন বাড়ানো হবে, তার সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা। সংসদে এই সাংবিধানিক বিলটি পাস করানোর ক্ষেত্রে ডিএমকে-র এই অবস্থান কেন্দ্রীয় সরকারের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *