মেহেন্দির রাতে প্রেমিকের প্রাক্তন দিল অ্যাসিড! কনের জীবন শেষ!
বিয়ের মূহুর্তে অ্যাসিড হামলা: তরুণীর জীবন সংশয়ে
আগামী ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এক তরুণীর। মঙ্গলবার দুপুরে ইন্দিরা বিহারে নিজের বাড়িতে মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত এক প্রতিবেশী যুবতী তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে। পূর্বপরিচয় থাকায় তাকে কেউ বাধা দেয়নি। এই অ্যাসিড হামলায় তরুনীর মুখ, চোখ, ঘাড় ও হাত মারাত্মকভাবে ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হামলাকারী যুবতীর সাথে হবু বরের দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হওয়া মেনে নিতে না পেরেই প্রতিশোধের উদ্দেশ্যে এই অ্যাসিড হামলা চালানো হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠিয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।