মেসি-কাণ্ডে তোলপাড়, জেরার মুখে অরূপের দিশেহারা ছুট! শেষমেশ কি তবে আদালত?
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি-কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। টানা তিনবার হাজিরা এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ তিনি বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন। সেখানে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসেন তিনি।
থানা থেকে বেরোনোর পর দীর্ঘ সময় ধরে অরূপ বিশ্বাসের গাড়িকে কলকাতার বিভিন্ন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায়। মা উড়ালপুল হয়ে আলিপুরে পৌঁছানোর পর তিনি চেতলা, রাসবিহারী, গড়িয়াহাট, বালিগঞ্জ, পার্ক সার্কাস, কালীঘাট ও সার্দান অ্যাভিনিউয়ের বিভিন্ন রাস্তায় গাড়ি নিয়ে চক্কর কাটেন। সংবাদমাধ্যমের নজর এড়াতেই তিনি এমনটা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে, এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে এবং বিরোধীরা প্রাক্তন মন্ত্রীর এই আচরণকে ঘিরে কটাক্ষ করেছেন। তবে বিচারাধীন বিষয় হওয়ায় কোনো প্রশ্নের উত্তর না দিয়ে অরূপ বিশ্বাস দাবি করেছেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।