মেয়ের সঙ্গে কর্মচারীকে আপত্তিকর অবস্থায় দেখে পিটিয়ে খুন ব্যবসায়ীর! – বর্তমান বাংলা

মেয়ের সঙ্গে কর্মচারীকে আপত্তিকর অবস্থায় দেখে পিটিয়ে খুন ব্যবসায়ীর! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

বেঙ্গালুরুতে নিজ বাসভবনে মেয়ের সঙ্গে এক কর্মচারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখার পর রাগে অগ্নিশর্মা হয়ে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যবসায়ী আনন্দরাজকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। নিহত কিরণ আনন্দরাজের ম্যানুফ্যাকচরিং কো ম্পা নিতে কাজ করতেন এবং তাঁর ১৯ বছরের মেয়ের সঙ্গে কিরণের প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

গত মঙ্গলবার আনন্দরাজ ও তাঁর স্ত্রী বাড়ি থেকে বাইরে যাওয়ার কথা বলে অল্প সময়ের মধ্যেই আচমকা ফিরে আসেন এবং এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান। পুলিশ সূত্রে জানা যায়, কিরণকে মারধরের আগে মেয়েকে প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং মারধরের চোটে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা পূর্বপরিকল্পিত বলে দাবি করেছে নিহত কিরণের পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *