বই বিক্রিতে বাধা, কলেজ স্ট্রিটে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

বই বিক্রিতে বাধা, কলেজ স্ট্রিটে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বই বিক্রির অনুমতি না পাওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল কলেজ স্ট্রিট এলাকা। সোমবার সন্ধ্যায় এসএফআই সদস্যদের অস্থায়ী স্টল তৈরিতে পুলিশ বাধা দিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, গত চার বছর ধরে নভেম্বরের এই সময়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনে সংগ্রামী পুস্তক বিক্রির জন্য অস্থায়ী দোকান দিয়ে আসছেন। এতদিন কোনো সমস্যা না হলেও এবার পুলিশ স্টল তৈরির অনুমতি দেয়নি। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা।

পুলিশের পক্ষ থেকে বারবার অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হলেও আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড় ছিলেন। শেষ পর্যন্ত রাস্তায় বই নিয়ে বসে পড়েই তাঁরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান। এই ঘটনার জেরে কলেজ স্ট্রিট এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি তৈরি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *