মৃত্যুপুরী নেপালে মিরাকল! ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ ভারতীয় – বর্তমান বাংলা

মৃত্যুপুরী নেপালে মিরাকল! ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ ভারতীয় – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত নেপালে ফের আশার আলো দেখা গেল। হড়পা বানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ত্রিশূলী বাজার থেকে গত ২৪ ঘণ্টায় আরও তিন ভারতীয়কে জীবিত উদ্ধার করা হয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, উদ্ধার হওয়া অভিজিৎ পওয়ার, দীপিকা ও পাঁচ বছরের শিশু সমর্থ একই পরিবারের সদস্য। গত ২৬ আগস্ট ভয়াবহ বিপর্যয়ের পর থেকে দীর্ঘ লড়াই শেষে তাঁদের ফেরাটা যেন এক মিরাকল। এই নিয়ে নেপাল থেকে মোট ১৬৯ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হল। তবে এখনও নিখোঁজ ২৭৫ জন ভারতীয়, যাঁদের খোঁজে নিরন্তর তল্লাশি চলছে।

নেপালের সার্বিক পরিস্থিতি এখনও অত্যন্ত ভয়াবহ। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছেন, জলের তোড়ে ভেসে যাওয়া বহু মানুষের মৃতদেহ চিতওয়ান এবং ভারত সীমান্ত থেকেও উদ্ধার হয়েছে। দেশে এখনও পর্যন্ত প্রায় ১৩০০ জনের দেহ মিলেছে। ওলি সতর্ক করে জানান, হিমবাহের একটি ছোট অংশ ভেঙে এই বিপুল বিপর্যয় ঘটেছে। আগামী দিনে বড় অংশ ভেঙে পড়লে পরিস্থিতি আরও ভয়ংকর রূপ নিতে পারে। এই কঠিন সময়ে বিপর্যস্ত নেপালকে সবরকম ত্রাণসাহায্য চালিয়ে যাচ্ছে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *