মুসলিম পাড়ায় মাত্র ৫ ভোট! রাজারহাটের ফল নিয়ে হাইকোর্টে তাপস

রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। মাত্র ৩১৬ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর তিনি এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আদালতে দায়ের করা আবেদনে তিনি ভোট পুনর্গণনার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত যাবতীয় নথি ও রেকর্ড সুরক্ষার আর্জি জানিয়েছেন। শাসকদলের প্রধান আপত্তি মূলত ১৬৪ নম্বর বুথের ফলাফল নিয়ে, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও তৃণমূল মাত্র ৫টি ভোট পেয়েছে।

তৃণমূল প্রার্থী ও সমর্থকদের অভিযোগ, গণনার শেষ পর্যায়ে ১৬৪ নম্বর বুথের ভোট গণনায় অনিয়ম হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ওই বুথে মোট ৬৫৬টি ভোটের মধ্যে বিজেপি পেয়েছে ৬৩৭টি, অর্থাৎ প্রায় ৯৭ শতাংশ ভোট। অথচ পাশেই অবস্থিত ৯১ শতাংশ মুসলিম ভোটার অধ্যুষিত ১৬৫ নম্বর বুথে বিজেপি পেয়েছে মাত্র ৩২টি ভোট। এই দুই কাছাকাছি বুথের ফলাফলে আকাশ-পাতাল পার্থক্যের বিষয়টি রাজনৈতিক বাস্তবতার পরিপন্থী বলে দাবি করেছে ঘাসফুল শিবির। এই অসঙ্গতি সামনে রেখেই তাপস চট্টোপাধ্যায় আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *