মুনিরের গায়ে আঁচ লাগলে মানচিত্র থেকে মুছে যাবে ইজরায়েল!

সুইজারল্যান্ডের জেনেভার শান্তি বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইজরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’—এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রাজিলের ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ ও সাংবাদিক পেপে এসকোবার। তিনি দাবি করেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে এই ষড়যন্ত্রের ছক তৈরি হয়েছিল। এই বিষয়টি জানাজানি হওয়ার পর ওমানের মধ্যস্থতায় পাকিস্তান ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের প্রতিনিধিদের ক্ষতি করার চেষ্টা করলে ইজরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে।

তবে এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধান সংবাদমাধ্যম ও শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, সুইজারল্যান্ডে পাক সেনাপ্রধানের সফর সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং সেখানে নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটেনি। এখন পর্যন্ত এই বিতর্কিত বিষয়টি নিয়ে ইজরায়েল বা পাকিস্তান—কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *