মুছে ফেলার ২৪ ঘণ্টার মধ্যেই ফের যাদবপুরে দেওয়াল লিখন! কারা করল এমন সাহস? – বর্তমান বাংলা

মুছে ফেলার ২৪ ঘণ্টার মধ্যেই ফের যাদবপুরে দেওয়াল লিখন! কারা করল এমন সাহস? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান ঘিরে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে দেওয়াল লিখনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। দিনকয়েক আগে বিতর্কের জেরে বিশ্ববিদ্যালয়ের দেয়ালের লেখা সাদা রঙ করে মুছে দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার ওপেন এয়ার থিয়েটারের ওই একই দেওয়ালে নতুন করে কার্ল মার্কসের উক্তি লেখা দেখতে পান সকলে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট না হলেও বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের মুখপাত্র শুভজিৎ সাহার অভিযোগ, এই দেওয়াল লিখনের নেপথ্যে নকশালপন্থীদের হাত রয়েছে এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতি আড়াল করার চেষ্টা চলছে। তাঁর মতে, বিশ্ববিদ্যালয় সকলের জন্য উন্মুক্ত হলেও ক্যাম্পাসের ভাবমূর্তি রক্ষায় এই ধরনের অপতৎপরতা সম্পর্কে প্রশাসনের আরও সতর্ক হওয়া প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *