মুঘল রাজকন্যারা কেন সারাজীবন অবিবাহিত থাকতেন? জানুন অকথিত সেই রহস্য!
মুঘল সাম্রাজ্যের ইতিহাসে রাজকন্যারা আজীবন অবিবাহিত থাকার বিষয়টি এক অনন্য ও রহস্যময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সম্রাট আকবরের শাসনামলের পর থেকে মুঘল রাজপরিবারের বাইরে কন্যাদের বিবাহ না দেওয়ার বিষয়টি প্রায় অলিখিত নিয়মে পরিণত হয়েছিল। মূলত রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখা, রাজবংশের শৌর্য ও মর্যাদা রক্ষা এবং সিংহাসনের নিরাপত্তা নিশ্চিত করতেই মুঘল সম্রাটরা এই কঠোর নীতি অবলম্বন করেছিলেন।
রাজনৈতিক অস্থিতিশীলতা ও সিংহাসন দখলের প্রবল লড়াইয়ের কারণে সম্রাটরা সবসময় সতর্ক থাকতেন, যাতে করে প্রভাবশালী কোনো সেনাপতি বা আঞ্চলিক শাসকের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নতুন কোনো প্রতিদ্বন্দ্বী শক্তির উদ্ভব না ঘটে। এছাড়া, তৈমুর ও চেঙ্গিস খানের সরাসরি বংশধর হিসেবে মুঘলরা নিজেদের যে রাজকীয় শ্রেষ্ঠত্ববোধ ধারণ করতেন, তা অন্যদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। সামাজিক ও ধর্মীয় ‘কুফু’ প্রথা অনুযায়ী মুঘলদের সমকক্ষ পাত্র খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। তাই রাজকীয় মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে তারা নিজেদের কন্যাদের বাইরে বিয়ে দেওয়া থেকে বিরত থাকতেন। পরবর্তী সময়ে সম্রাট আওরঙ্গজেব রাজকন্যদের বাইরের পরিবারে বিয়ে না দিয়ে বরং মুঘল রাজপরিবারের ভেতরেই নিকটাত্মীয়দের সাথে বিবাহবন্ধনের নতুন কৌশল গ্রহণ করেছিলেন।