খান স্যার কি সত্যিই প্রতারক? পাকিস্তানের সঙ্গে যোগ নিয়ে তোলপাড়!

কোচিং জগতের জনপ্রিয় মুখ খান স্যারের বিরুদ্ধে ‘প্রতারক’ ও ‘ভণ্ড’ হওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক নীরজ কুমার বাবলু। মঙ্গলবার সাহারসায় এক শোকগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি দাবি করেন, খান স্যারের সাথে পাকিস্তান ও নেপালের গোপন যোগসূত্র রয়েছে। বিধায়কের অভিযোগ, উত্তর প্রদেশ থেকে বিহারে এসে তিনি ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করছেন এবং তার আসল নাম নিয়েও বিতর্ক রয়েছে। এই বিষয়গুলো নিয়ে তিনি দ্রুত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিস্তারিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

সাহারসায় ‘বিন্দু কোচিং’-এর পরিচালক রোশন আনন্দের ভাই প্রিন্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সমবেদনা জানাতে গিয়ে নীরজ বাবলু এই মন্তব্য করেন। তিনি প্রিন্সের মৃত্যুকে কোনো সাধারণ ঘটনা নয়, বরং একটি ‘সুপরিকল্পিত হত্যাকাণ্ড’ ও বৃহত্তর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। একইসঙ্গে বর্তমান কোচিং ব্যবস্থার নিন্দা জানিয়ে যুবসমাজকে এ ধরনের শিক্ষকদের থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন বিজেপি বিধায়ক। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও প্রকৃত রহস্য উন্মোচনে উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *