মুখ্যমন্ত্রীর ঘরে কুণাল ও শুভেন্দুর গোপন বৈঠক, হঠাৎ কী জল্পনা তুঙ্গে?

বিধানসভা অধিবেশন শুরুর দিনেই রাজ্য রাজনীতিতে এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী পাঁচ তৃণমূল বিধায়ক। প্রতিনিধি দলের সদস্য কুণাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তাঁদের চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করেছেন। একইসঙ্গে, বিধায়কদের বিধানসভায় বসার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কুণাল ঘোষ স্পষ্ট করেছেন যে, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অবিচল এবং দিল্লির নির্দেশে চলা কোনো দলের অংশ নন। এদিন বিরোধী দলনেতাকে আক্রমণ করে তিনি বলেন, হকার উচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলনেতা পথে নামেননি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের পাশে দাঁড়িয়েছেন। বৈঠকে হকার ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি এই তৃণমূল বিধায়করা বিধানসভায় গঠনমূলক ভূমিকা পালন করার ইঙ্গিত দিয়েছেন। তাঁরা দাবি করেছেন, সিপিএম বা কংগ্রেসের মতো তাঁদেরও বিধানসভায় বক্তব্য পেশ করার আলাদা সময় পাওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *