মার্কিন নীতিকে বুড়ো আঙুল, রুশ তেল নিয়ে সপাটে জবাব জয়শংকরের!

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিমুখী নীতি ও খামখেয়ালিপনার কড়া সমালোচনা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ফিনল্যান্ডের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের সুবিধা অনুযায়ী যেভাবে নীতি পরিবর্তন করে, তা গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য মানবাধিকার বা নৈতিকতার দোহাই দিয়ে ‘নীতিপুলিশি’ করার বিষয়টিকেও তিনি তীব্র কটাক্ষ করেছেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত নিজের জ্বালানি নিরাপত্তার স্বার্থে রাশিয়ার কাছ থেকে সাশ্রয়ী মূল্যে তেল আমদানি শুরু করে। কিন্তু তৎকালীন ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতিকে হাতিয়ার করে ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে এবং রুশ তেল কেনা বন্ধের নির্দেশ দেয়। জয়শংকর উল্লেখ করেন, পরবর্তীতে ইরানের সঙ্গে উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা তৈরি হলে ওয়াশিংটন নিজেরাই ভারতকে রুশ তেল কেনার ‘অনুমতি’ দেয়। তিনি আরও বলেন, এই পুরো বিষয়টি একান্তভাবেই মার্কিন স্বার্থের ওপর নির্ভরশীল এবং নৈতিকতার মোড়কে একে দেখার কোনো অবকাশ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *