মাইনাস ১০ ডিগ্রিতেও হার মানলেন না ১১ বাঙালি! জয় করলেন প্রাচীন পানপাটিয়া পাস
June 27, 2026
কলকাতা: প্রতিকূল আবহাওয়া এবং মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে ঐতিহাসিক ‘পানপাটিয়া পাস’ সফলভাবে অভিযান সম্পন্ন করলেন কলকাতা ও সোনারপুরের ১১ জন পর্বতারোহী। কেদারনাথ ও বদ্রীনাথের সংযোগস্থল হিসেবে পরিচিত এই দুর্গম ও রহস্যময় পথ পাড়ি দিয়ে তাঁরা এক নতুন নজির স্থাপন করেছেন।
গত ৩ জুন বদ্রীনাথের বেনেকুলি থেকে এই অভিযানের সূচনা হয়। ক্রমাগত তুষারপাত ও প্রাণসংশয়ের ঝুঁকি সত্ত্বেও অদম্য মনের জোরে ৯ জুন অভিযাত্রীরা ৫৩০০ মিটার উচ্চতায় অবস্থিত পাসের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। দীর্ঘ লড়াইয়ের পর দুর্গম এই পৌরাণিক পথ অতিক্রমের ঘটনায় পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে খুশির হাওয়া বইছে।