মাইথন জলাধার কি বিপদের মুখে? পাড় কেটে পাথর বানিজ্যে ফুঁসছে গ্রামবাসী!

আসানসোলের সালানপুর ব্লকের মাইথন জলাধারের পাড় কেটে চলছে মূল্যবান কোয়ার্টজ বা সাদা পাথরের বেআইনি কারবার। বৃন্দাবনী, মেজলাডি ও বাথানবাড়ি এলাকার বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র জলাধারের পাড় খুঁড়ে পাথর উত্তোলনের পাশাপাশি স্থলপথ ও জলপথে তা পাচার করছে। পাথর মাফিয়ারা গরিব মানুষের পাট্টা জমিকে ঢাল হিসেবে ব্যবহার করে সেখানে পাথরের স্তূপ তৈরি করছে, যা জলাধার সংলগ্ন বিস্তীর্ণ এলাকার পরিবেশ ও অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দিয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর এই চক্রটি নতুন করে সক্রিয় হয়ে ওঠায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। খননের ফলে বড় বড় গর্তে পরিণত হওয়া জমি নিয়ে এলাকাবাসী বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন। এই বেআইনি কারবারের সঙ্গে জড়িত রাজু নামের এক ব্যক্তির রাতারাতি বিত্তশালী হয়ে ওঠার বিষয়টিও এলাকায় আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের দাবি, বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *