মন্দিরে ভয়াবহ বিপর্যয়! ধ্বংসস্তূপে চাপা বহু ভক্ত

মহারাষ্ট্রের পরবানি জেলার যশওয়াড়ি মারুতি মন্দিরে নির্মাণাধীন ছাদ ধসে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ছুটির দিন হওয়ায় ওই সময় মন্দিরে ভক্তদের ভিড় ছিল অনেক বেশি। ধারণা করা হচ্ছে, ধ্বসে পড়া ধ্বংসাবশেষের নিচে অন্তত ৩০ থেকে ৪০ জন মানুষ চাপা পড়েছেন।

মন্দিরের নির্মাণকাজ চলার সময় আচমকাই ছাদের একটি বড় অংশ ভক্তদের ওপর ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়েই জেলা প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সের মাধ্যমে জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি। উদ্ধারকাজ অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *