ভোটের ৪৮ ঘণ্টা আগেও ভোটার তালিকায় নাম, সুপ্রিম রায়ের পর কী বললেন মমতা?

বাতিল ভোটারদের ভোটাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে বড় স্বস্তি পেয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে নিজের আইনি লড়াইয়ের বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন এবং বিচারব্যবস্থার ওপর আস্থা পুনর্ব্যক্ত করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এখন ট্রাইব্যুনালের অনুমোদন সাপেক্ষে ভোটের দুই দিন আগ পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

এই রায়ের ফলে রাজ্যে এসআইআর যাচাইকরণ প্রক্রিয়ায় অনিশ্চয়তার মুখে পড়া লক্ষাধিক ভোটারের ভোটাধিকার নিশ্চিত হলো। রায়ের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, ২১ তারিখের প্রথম দফার বাড়তি ভোটার তালিকা পাওয়ার পর দ্রুততার সাথে তা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে তিনি ২৯ এপ্রিলের দ্বিতীয় দফার ভোটের জন্য দলের কর্মীদের তৎপর থাকতে এবং ভোটারদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *