আসন কমবে না একটিও, দক্ষিণের রাজ্য নিয়ে বড় ঘোষণা অমিত শাহর!

লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাস নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উদ্বেগ প্রশমনে ‘নো-লস’ মডেলের মাধ্যমে রাজনৈতিক অধিকার রক্ষার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদে আলোচনার সময় তিনি জানান, প্রস্তাবিত ‘ডিলিমিটেশন বিল ২০২৬’ এবং ‘১৩১তম সংবিধান সংশোধনী বিল’-এর আওতায় কোনো রাজ্যের বর্তমান আসন সংখ্যা কমানো হবে না। বরং এই প্রক্রিয়ায় দেশের প্রতিটি রাজ্যের আসন সংখ্যা সামগ্রিকভাবে বৃদ্ধি করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বাড়িয়ে ৮৫০টি করার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে ৮১৫টি আসন রাজ্যগুলোর জন্য এবং ৩৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নির্ধারিত থাকবে। এই মডেল অনুযায়ী সব রাজ্যের আসন গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অমিত শাহের তথ্যমতে, তামিলনাড়ুর আসন সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৫৯ এবং কর্ণাটকের ২৮ থেকে বেড়ে ৪২ হতে পারে; এছাড়া অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার আসন সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়বে। জনসংখ্যা নিয়ন্ত্রণে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব বজায় রাখা এবং ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *