ভোটের মুখে নির্বাচন কমিশনকে নিয়ে বিস্ফোরক অভিষেক!

বর্তমান ডেস্কঃ

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেন যে, বিজেপি বাংলায় তাদের আসল তুরুপের তাস হিসেবে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। অভিষেকের দাবি, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশ অনুযায়ী ‘বাধ্য ছাত্রের’ মতো কাজ করে চলেছে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে অভিষেক অভিযোগ করেন, মণিপুর বা দিল্লির তুলনায় পশ্চিমবঙ্গে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আরও দাবি করেন, তৃণমূলের নিরাপত্তা পাওয়া নেতাদের এবং তাঁর পরিবারকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা তৃণমূল কর্মীদের ঘরে বন্দি থাকার হুমকি দিচ্ছেন, ফল ঘোষণার পর তাঁদের আর বাংলাতে দেখা যাবে না। অভিষেক এই মন্তব্যকে ধমক নয়, বরং সরাসরি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *