ভোটের আগে কড়া বার্তা, সরকারি গাড়িতেও তল্লাশি চালাবে পুলিশ!
April 16, 2026
বর্তমান ডেস্কঃ
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন। এবার থেকে পুলিশ ও সরকারি গাড়িও তল্লাশির আওতায় থাকবে। সরকারি গাড়িতে নগদ অর্থ বা অবৈধ সামগ্রী পাচার রোধে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এডিজি।
নির্দেশিকা অনুযায়ী, সরকারি তকমা লাগানো গাড়িগুলিতেও কঠোর নজরদারি চলবে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং নিয়ম লঙ্ঘন ঠেকাতে এই নয়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন।