ভেনেজুয়েলার পাশে ভারত! ভূমিকম্পের ধ্বংসস্তূপে আশার আলো জাগাল দিল্লি
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র এক মিনিটের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে যথাক্রমে ৭.২ ও ৭.৫ মাত্রার এই ভূমিকম্পে প্রায় ১,৫২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ২০০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অনবরত আফটার শক এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় আঘাত হানা এই দুর্যোগে রাজধানী কারাকাস ও বন্দর শহর লা গুয়াইরা বিধ্বস্ত হয়েছে। সিমোন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরসহ প্রায় ২৫০টি বহুতল ভবন ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নজিরবিহীন এই মানবিক বিপর্যয়ে ভারত ও আমেরিকা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আমেরিকা ১৫ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তার ঘোষণা করেছে এবং ভারত উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠাচ্ছে। এছাড়া সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, মেক্সিকোসহ বিভন্ন দেশ ও পোপ ফ্রান্সিস ত্রাণ ও সহায়তার ব্যবস্থা করেছেন। তবে দুর্গম এলাকাগুলোতে সাহায্য না পৌঁছানোয় উদ্ধারকাজের গতি নিয়ে উদ্বেগ রয়েই গেছে।