বেডের নিচে লুকিয়ে পরকীয়া প্রেমিক! নিখোঁজ গৃহবধূ ও সন্তান উদ্ধার হতেই চাঞ্চল্য!

উত্তর প্রদেশের বেরেলি জেলার সিরাউলি থানা এলাকায় নিখোঁজ হওয়া এক গৃহবধূ ও তাঁর সন্তানদের অন্য এক যুবকের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ৫ আগস্ট ভোর চারটা থেকে ওই গৃহবধূ সন্তানদের নিয়ে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তাঁর স্ত্রী ও সন্তানদের অপহরণ এবং জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে সিরাউলি থানার পুলিশ অভিযুক্ত যুবকের বাড়িতে অভিযান চালিয়ে ওই গৃহবধূ ও তাঁর সন্তানদের উদ্ধার করে। তল্লাশির সময় ঘরের একটি ডাবল বেডের নিচে রহস্যজনক অবস্থায় ওই গৃহবধূকে লুকিয়ে থাকতে দেখা যায়। ঘটনার পর পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে এবং উদ্ধার হওয়া নারী ও শিশুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিরাউলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোহিত কুমার জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *