বীরভূমে কি তবে বিজেপির সঙ্গে গোপনে আঁতাত তৃণমূলের!

বর্তমান ডেস্কঃ

দলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, ভোটের পর ব্যবস্থা: হুঁশিয়ারি লাভপুরের তৃণমূল প্রার্থীর

বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা দলের একাংশের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশের গুরুতর অভিযোগ তুলেছেন। কুসুমগড়িয়া গ্রামে ভোট প্রচারে গিয়ে তিনি দাবি করেন, তৃণমূলের ছত্রছায়ায় থেকে দলের কিছু কর্মী গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলের ক্ষতি করার চেষ্টা করছেন। অভিজিৎ সিনহার কথায়, এর মধ্যে দিয়ে ওই কর্মীরা দলের সঙ্গে বেইমানি করছেন এবং তাঁরা ‘গদ্দার’ বা ‘নেমোখারাম’।

ভোট গণনার পর অর্থাৎ আগামী চার তারিখের পর এমন কর্মীদের একটি তালিকা প্রকাশ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ সিনহা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, চিহ্নিত ওই বেইমানদের দল থেকে বের করে দেওয়া হবে। উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’দিন আগেই দলীয় কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়েছিলেন। এর মধ্যেই লাভপুরের প্রার্থীর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *