বিশেষ অধিবেশনের মুখে বিরোধী ঐক্যে চিড়, বিল পাস করাতে আত্মবিশ্বাসী NDA

সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আয়োজিত বিরোধী জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক শরিক দলের নেতারা অনুপস্থিত থাকায় বিরোধী ঐক্যে ফাটল দেখা দিয়েছে। কংগ্রেসের ডাকা এই বৈঠকে ডিএমকে, এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী), বিজেডি এবং আম আদমি পার্টির কোনো প্রতিনিধি যোগ দেননি।

তবে, বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং অন্যান্য বিরোধী দলের নেতারা। এই অনুপস্থিতি বিরোধী জোটের মধ্যে সমন্বয়হীনতার ইঙ্গিত দিচ্ছে।

বিশেষ করে ডিএমকে এবং এনসিপি-র মতো দলগুলি কেন্দ্রের সংশোধিত আসন পুনর্বিন্যাস বিলের প্রতি তাদের সমর্থনের ইঙ্গিত দিয়েছে। ডিএমকে তো প্রকাশ্যে এই বিলকে সমর্থন করার কথা জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরিকদের এই দূরত্ব শাসক জোট এনডিএ-কে বাড়তি সুবিধা দিচ্ছে।

সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে জোড়া বিল পাস করানো নিয়ে এনডিএ এখন অত্যন্ত আত্মবিশ্বাসী। লোকসভায় এনডিএ-র নিজস্ব সাংসদ সংখ্যার পাশাপাশি ডিএমকে ও এনসিপি-র সমর্থন মেলায় শাসক জোটের ঝুলিতে প্রায় ৩৫০টি ভোট নিশ্চিত হয়েছে। ফলে কংগ্রেস ও তৃণমূলের যাবতীয় বিরোধিতা সত্ত্বেও বিল পাস করানো এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *