বিয়ের ২ বছর পর মা হতেই বিস্ফোরক স্বামী, ফাস্ট নাইটেই তো মিলন হয়নি!
উত্তরপ্রদেশের বরেলির ইজ্জতনগর এলাকায় বিয়ের দুই বছর পর নবজাতকের পিতৃত্ব অস্বীকার করা নিয়ে এক পারিবারিক বিবাদের ঘটনা প্রকাশ্যে এসেছে। সন্তানের পিতৃত্ব নিয়ে স্বামীর তোলা অভিযোগের পাল্টা জবাবে স্ত্রী যৌতুক ও গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন। বর্তমানে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্ত্রীর অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। তিনি জানিয়েছেন, শাশুড়ির প্ররোচনায় যৌতুকের চাপ সৃষ্টি করা হয় এবং এক পর্যায়ে তাঁদের সম্পত্তি থেকে বের করে দেওয়া হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী তাঁকে ভাড়া বাড়িতে একা ফেলে চলে যান বলেও অভিযোগ করেন তিনি। অপরদিকে, স্বামীর দাবি, বিয়ের পর তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক না হওয়ায় তিনি নবজাতকের পিতৃত্ব অস্বীকার করছেন। বর্তমানে ইজ্জতনগর থানায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুক ও গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।