বিনামূল্যে এলপিজি সিলিন্ডার ও ওভেন,৩০০ টাকা ভর্তুকি পাবেন যেভাবে!

দরিদ্র ও অভাবী পরিবারের মহিলাদের ধোঁয়ামুক্ত রান্নাঘর উপহার দিতে কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি সংযোগ ও গ্যাস ওভেন প্রদান করছে। যেসব পরিবারের কাছে এখনও কোনো এলপিজি গ্যাস সংযোগ নেই, সেইসব যোগ্য মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনকারী মহিলার নামে আগে থেকে অন্য কোনো গ্যাস সংযোগ থাকা চলবে না এবং প্রকৃত উপভোক্তা নির্বাচনে সংশ্লিষ্ট বিভাগ কঠোর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে। বর্তমানে এই প্রকল্পের আওতায় বছরে ৪টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি প্রদান করা হচ্ছে, যা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।

আবেদনের জন্য আবেদনকারীকে আয়ের শংসাপত্র, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড বা ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে। আগ্রহী মহিলারা সরাসরি গ্যাস এজেন্সিতে গিয়ে অথবা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য প্রদান ও ওটিপি যাচাইয়ের পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদনকারীর যোগ্যতা যাচাই সফল হলে তবেই সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সংযোগ ও ওভেন সরবরাহ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *