বিদেশে খোয়া গেল কোটি টাকার হিরের দুল, চরম বিপাকে রিয়া!
June 21, 2026
বিখ্যাত ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’-তে যোগ দিতে গিয়ে ১ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের হিরের দুল হারিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে তথা প্রযোজক রিয়া কাপুর। মুম্বইয়ের দুই নামজাদা গয়না বিক্রেতার কাছ থেকে ধার নেওয়া ওই বহুমূল্য গয়নাগুলো বিদেশে চুরি হয়ে যাওয়ায় বর্তমানে তিনি আইনি ও আর্থিক জটিলতার মুখে পড়েছেন। চুক্তি অনুযায়ী, বিদেশ সফর শেষে গয়নাগুলো অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার কথা ছিল রিয়া কাপুরের।
ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন রিয়া কাপুর। তাঁর সংস্থার সদস্য ও মেকআপ আর্টিস্ট সভলীন সিং সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কঠোর নিরাপত্তার মধ্যে কীভাবে এত দামি গয়না চুরি হলো, তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।