বিদায় সাড়ে তিন দশকের সঙ্গী, ট্রাম্পের নতুন ঠিকানা কাতারি বিলাসিতা!

দীর্ঘ ৩৫ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সেবায় নিয়োজিত ঐতিহাসিক বোয়িং ৭৪৭-২০০বি মডেলের ‘এয়ারফোর্ড ওয়ান’ বিমানটি অবসরে গেছে। গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ফ্রান্স থেকে মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে সফল অবতরণের মাধ্যমে বিমানটির কর্মজীবনের ইতি ঘটে। যুক্তরাষ্ট্রের প্রোটোকল প্রধান মনিকা ক্রাউলি এই বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের সময় থেকে ব্যবহৃত এই বিমানটি আধুনিক না হলেও এতদিন নির্ভরযোগ্য ও আরামদায়ক বাহন হিসেবে পরিচিত ছিল।

দীর্ঘদিন ব্যবহারের ফলে প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে বিমানটিকে অবসরে পাঠানো হলেও, ট্রাম্পের জন্য নতুন বাহন হিসেবে যুক্ত হচ্ছে কাতারের রাজপরিবারের কাছ থেকে উপহার পাওয়া ৪০০ মিলিয়ন ডলার মূল্যের একটি অত্যাধুনিক বোয়িং ৭৪৭ বিমান। ট্রাম্পের এই নতুন বিমানে প্রথাগত ‘জ্যাকি কেনেডি’ নকশার পরিবর্তে মার্কিন জাতীয় পতাকার আদলে লাল, সাদা ও নীল রঙের ব্যবহার করা হয়েছে। আধুনিক যোগাযোগ ও প্রতিরক্ষামূলক প্রযুক্তিতে সজ্জিত এই বিমানের উড়ান পরীক্ষাও সম্পন্ন হয়েছে। আগামী মাসে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর সফরের মধ্য দিয়ে নতুন এই বিলাসবহুল বিমানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *