বিচ্ছেদ মানতে নারাজ প্রেমিক, ঘনিষ্ঠ ছবি ভাইরালের হুমকিতে চরম পরিণতি!

নদিয়ার শান্তিপুরে প্রেমিকের ব্ল্যাকমেল ও মানসিক চাপের জেরে ১৮ বছর বয়সী এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালে শান্তিপুর থানার হরিপুর এলাকায় নিজ ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সন্ধিয়া দেবনাথের পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ায় ওই যুবক ছাত্রীর ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। এই ধারাবাহিক ব্ল্যাকমেলের শিকার হয়েই ওই তরুণী আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে দাবি পরিবারের।

সোমবার সকালে টোটোচালক বাবা কাজে বেরিয়ে গেলেও জরুরি খবর পেয়ে বাড়িতে ফিরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। ওই ছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি খতিয়ে দেখে তাতে অভিযুক্ত যুবকের পাঠানো একাধিক হুমকি মেসেজ পাওয়া গেছে। এই ঘটনার প্রেক্ষিতে মৃতার বাবা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *