বাসে ফ্রি যাতায়াতের সুযোগ কি সেপ্টেম্বর মাসেই শেষ? – বর্তমান বাংলা

বাসে ফ্রি যাতায়াতের সুযোগ কি সেপ্টেম্বর মাসেই শেষ? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

১ অগাস্ট থেকে রাজ্যে মহিলাদের জন্য পিঙ্ক কার্ড পরিষেবা চালু হলেও, এখনও বহু মহিলার হাতে এই কার্ড এসে পৌঁছয়নি। ফলে সেপ্টেম্বর মাসে কার্ড ছাড়া সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা। পরিবহণ দফতর সূত্রে খবর, পিঙ্ক কার্ড সংক্রান্ত নতুন কোনো নির্দেশিকা বা কড়াকড়ি এখনও জারি করেনি রাজ্য সরকার। তাই আপাতত আগের নিয়মেই আধার বা ভোটার কার্ড দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। ছাত্রী ও কর্মজীবী মহিলাদের সুবিধার্থে এই বিশেষ পরিষেবা চালু করা হলেও, নতুন কোনো সরকারি নোটিফিকেশন না আসা পর্যন্ত বিভ্রান্তির অবকাশ নেই।

মূলত অসচ্ছল মহিলাদের আর্থিক সহায়তা দিতেই এই পিঙ্ক কার্ডের ব্যবস্থা করা হয়েছে, যা দিয়ে দিঘা বা দার্জিলিংয়ের মতো দূরপাল্লার রুটেও ফ্রিতে যাতায়াত করা যায়। যাঁদের এখনও এই কার্ড হয়নি, তাঁরা নির্দিষ্ট নিয়ম মেনে অনলাইনে রাজ্য সরকারের পোর্টালের মাধ্যমে কিংবা অফলাইনে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিস বা পৌরসভায় গিয়ে আবেদন করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *