বাবা-মেয়ের সম্পর্কের তিক্ততা নিয়ে বিস্ফোরক পল্লবী!
বাংলা চলচ্চিত্র তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে এক অজানা তথ্য সামনে এনেছেন তাঁর বোন ও অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। একটি পডকাস্টে তিনি জানান, অভিনেতার দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার পক্ষের কন্যা প্রেরণার সঙ্গে প্রসেনজিতের দীর্ঘ বছর ধরে কোনো যোগাযোগ নেই। পল্লবীর ভাষ্যমতে, অপর্ণা দেবী মেয়েকে নিয়ে লন্ডনে চলে যাওয়ার পর থেকেই পিতা-কন্যার এই দূরত্বের সূচনা হয়।
পারিবারিক এই বিচ্ছিন্নতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পল্লবী উল্লেখ করেন, প্রাক্তন স্ত্রী অপর্ণা দেবী চাইতেন না যে প্রসেনজিৎ তাঁর মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখুন। অন্যদিকে ছোটবেলায় প্রেরণা নিজের জন্মদিনে বাবাকে আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত প্রসেনজিৎ সেখানে উপস্থিত হতে পারেননি। ক্রমাগত অবহেলা এবং সময়ের ব্যবধানে প্রেরণার মনে বাবার প্রতি গভীর ক্ষোভ ও না-পাওয়ার বেদনা তৈরি হয়েছে। পল্লবী জানিয়েছেন, বর্তমানে প্রেরণা তাঁর বাবাকে নিয়ে কোনো আলোচনাতেই আগ্রহী নন এবং সদিচ্ছার অভাবেই পিতা-কন্যার এই দীর্ঘস্থায়ী দূরত্ব বজায় রয়েছে।