বাড়ির এলপিজি গ্যাস সংযোগ কি বাতিল হতে চলেছে আজই?
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, এলপিজি গ্যাস সংযোগের ক্ষেত্রে আজ, ২২ জুন ৯০ দিনের নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে। সংযোগ সংক্রান্ত নতুন নিয়মগুলো না মানলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বা আগামীকাল সকাল থেকেই বহু গ্রাহকের এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব গ্রাহকের বাড়িতে বা এলাকায় পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি) সুবিধা রয়েছে, তাদের এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ করা হবে। পাশাপাশি, যেসব পরিবারের নামে একাধিক এলপিজি সংযোগ রয়েছে, তাদের অবিলম্বে একটি বাদে বাকি সংযোগগুলো সারেন্ডার করতে হবে। নির্দেশিত সময়ের মধ্যে এই পদক্ষেপ না নিলে সংশ্লিষ্ট গ্যাস সংযোগগুলো স্থায়ীভাবে বাতিল করা হবে। জ্বালানি আমদানি ব্যয় কমানো এবং পাইপলাইন ভিত্তিক সাশ্রয়ী গ্যাসের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।