বাড়িতে বসেই ভোট! পূর্ব মেদিনীপুরে বিশেষ ব্যবস্থা চালু!

পূর্ব মেদিনীপুরে বাড়িতে বাড়িতে শুরু ভোটগ্রহণ, স্বস্তিতে ভোটাররা

পূর্ব মেদিনীপুর জেলায় শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বাড়িতে বাড়িতে ভোটগ্রহণ প্রক্রিয়া। আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে ভোটকর্মীরা পৌঁছেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। শারীরিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে যারা ভোটকেন্দ্রে যেতে অক্ষম, সেইসব বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের জন্য নির্বাচন কমিশনের এই বিশেষ উদ্যোগ। এই প্রক্রিয়ার মাধ্যমে ঘরে বসেই নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন তারা।

এই বিশেষ সুবিধা পেয়ে ভোটারদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস । মহিষাদলের গড়কমলপুরের বাসিন্দা মধুমিতা পট্টনায়ক জানান, তার মানসিক ভারসাম্যহীন ছেলেকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া কঠিন ছিল, কিন্তু ভোটকর্মীদের উপস্থিতিতে সেই সমস্যা দূর হয়েছে। ৯৫ বছর বয়সী প্রভাতকুমার মাইতিও নিজের বাড়িতে ভোট দেওয়ার এই অভিজ্ঞতায় অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, বয়স্ক অবস্থায় নিজের ভোট নিজে দিতে পারাটা এক অসাধারণ অভিজ্ঞতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *